ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

বাংলাদেশের একাদশে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি। তার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, তাব্রেইজ শামসি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ