ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

টি- টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। এর আগে ২০ ওভারের ক্রিকেটে দুই দল মোট ১১ বার একে অন্যের বিপক্ষে লড়েছে। ভারত জিতেছে সাতবার, পাকিস্তান তিনবার। টাই হয়েছিল একবার, যা বোল আউটে জিতেছিল ভারতীয়রা।

শেষ পাঁচ ম্যাচে ভারত জিতেছে তিনবার, বাকি দুটি পাকিস্তান। সবশেষ ম্যাচে দুবাইতে অনুষ্ঠিত এশিয়া কাপে রোহিত শর্মাদের বিপক্ষে ৫ উইকেটে জেতে বাবর আজমরা।

উত্তাপ ছড়ানো এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, ‘দেখে ভালো পিচ লাগছে। কিছুটা ঘাস আছে। বল কিছুটা সুইং করতে পারে। আমরা এই সুযোগ নেওয়ার চেষ্টা করবো।’

সাত ব্যাটসম্যান, এক অলরাউন্ডার, তিন সিমার ও দুজন স্পিনার নিয়ে মাঠে নামছে ভারত। মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েছে হার্শাল প্যাটেল ও যুজবেন্দ্র চাহালকে বাদ দিয়ে। বাবর আজম তিন ফাস্ট বোলার ও দুজন স্পিনার নেওয়ার কথা জানান, বাকিরা ব্যাটসম্যান। প্রত্যাশিতভাবে দলে ফিরেছেন শাহীন শাহ আফ্রিদি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ