ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

বৃষ্টির পেটে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচ

মাঠে গড়ানোর আগেই বৃষ্টির পেটে চলে গেল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ। প্রথমটিতে আফগানদের বিপক্ষে হারের পর প্রোটিয়াদের বিপক্ষে শেষবারের মতো ঝালিয়ে নেয়ার সুযোগ ছিল সাকিব আল হাসানের দলের; কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত মাঠেই গড়ায়নি। ম্যাচ শুরুর ৩০ মিনিট আগেই ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে এই ম্যাচে বৃষ্টি হতে পারে শঙ্কা ছিল আগেই। শেষ পর্যন্ত এতটাই বৃষ্টি হলো যে মাঠই প্রস্তুত করা গেলো না। ফলে টসের আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

বাংলাদেশের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার আগে শেষবারের মতো শুধু নিজেদের ঝালিয়ে নেয়াই নয়, আগের ম্যাচের ভুলত্রুটি শুধরে কতটা প্রস্তুত দল, সেটি দেখার সুযোগ ছিল এই ম্যাচে।

প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যাচ্ছেতাই পারফরম্যান্স দেখিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম দশ ওভার ভালো করলেও (উঠেছিল ৬৭ রান) বরাবরের মতো শেষের দশ ওভারে খেই হারিয়েছেন বোলাররা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ