ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ৯:০৩ অপরাহ্ন

এক ফ্রেমে বিশ্বকাপের ১৬ অধিনায়ক

আজ শনিবার (১৫ অক্টোবর) মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপের ১৬ দলের অধিনায়ক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

আগামীকাল রবিবার (১৬ অক্টোবর) থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নামিবিয়া। এর আগে আজ মেলবোর্নের প্লাজা বলরুমে দেখা হয়ে গেলো ১৬ অধিনায়কের।

অনুষ্ঠানে এক চমকপ্রদ তথ্যই দিলেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশ দলের কেউই অস্ট্রেলিয়ায় কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি। এমনকি ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাকিবেরও নেই সেই অভিজ্ঞতা।

বাংলাদেশের অলরাউন্ডার অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমি মনে করি, দুর্দান্ত একটা দল পেয়েছি। বেশির ভাগ খেলোয়াড়ই নতুন, তাদের জন্য ভালো একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমিসহ দলের সবাই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে। এটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমরা ভালোই প্রস্তুতি নিয়েছি। আমরা ক্রাইস্টচার্চে ছিলাম। দুটি ভালো দলের বিপক্ষে আমরা চারটি ম্যাচ খেলেছি। তাই আমরা জানি, আমাদের কী করতে হবে। অস্ট্রেলিয়ায় আমাদের ভালো খেলতে হবে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ