ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ন

স্ত্রীকে নির্যাতন করায় ফেঁসে যাচ্ছেন ক্রিকেটার আল আমিন

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ নিয়ে মিরপুর মডেল থানায় হাজির হয়েছেন স্ত্রী ইসরাত জাহান। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ।

এদিকে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মামলার বাদী স্ত্রী ইসরাত জাহানের মামা সাইদ হোসেন জানান, গত ২৫ আগস্ট আনুমানিক রাত ১০টার দিকে ফ্লাটের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে স্ত্রীকে মারধর করেন আল আমিন। মূলত ফ্ল্যাটের ২০ লাখ টাকা বাকি আছে, তা যেন শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয় সেজন্য মারধর করা হয়।

আগেও বেশ কয়েকবার শারীরিক, মানসিক নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে অভিযোগপত্রে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ