ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ন

বার্সা-ম্যানসিটির লড়াইয়ে জেতেনি কেউ

ক্যাম্প ন্যু’তে টাচলাইনের পাশে দাঁড়িয়ে এক সময় বার্সেলোনার খেলোয়াড় জাভি হার্নান্দেসকে দিক-নির্দেশনা দিতেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেল অনেক কিছু। গার্দিওলা আর বার্সার কোচ নন; ক্লাবটির কোচ এখন তারই শিষ্য জাভি।

বুধবার রাতে ক্যাম্প ন্যু’তে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। এর ফলে ডাগআউটের লড়াইটা দাঁড়ায় গুরু-শিষ্যের মধ্যেও। কিন্তু এ লড়াইয়ে জিততে পারেননি কেউই। প্রীতি ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।

স্নায়ুরোগ অ্যামিওট্রোফিক লেটারেল স্কেলেরোসিস (এএলএস) গবেষণায় তহবিল সংগ্রহের জন্য এ ম্যাচটি আয়োজন করা হয়েছিল। যে রোগে ২০২০ সালে আক্রান্ত হন বার্সার সাবেক গোলকিপার ও কোচ হুয়ান কার্লোস উনজু।

প্রতিপক্ষের মাঠে ২১ মিনিটে ম্যানসিটিকে এগিয়ে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। ৭ মিনিট পর স্বাগতিকদের সমতায় ফেরান গেবনের স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবামেয়াং।

৬৬ মিনিটে ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৭০ মিনিটে কোল পালমার সিটিকে সমতায় ফেরান। ৭৯ মিনিটে মেমফিস ডিপাইয়ের গোলে জয়ের আশা জাগায় কাতালানরা।

কিন্তু সে আশা ভেঙে যায় যোগ করা সময়ে। আর্লিং ব্রাউট হালান্ড বার্সার বক্সে পড়ে যান, বাজে বিতর্কিত পেনাল্টির বাঁশি। আলজেরিয়ান স্ট্রাইকার রিয়াদ মাহরেজের সফল শটে গোল আদায় করে নেন। এতে ৩-৩ গোলে সমতায় শেষ হয় ম্যাচ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ