ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ৬:১১ পূর্বাহ্ন

শেষ দিনে বাংলাদেশের সেই রোকসানার পদক মিস

ইসলামিক সলিডারিটি গেমসে শেষ দিনে আশা জাগিয়েও বাংলাদেশের রোকসানা আক্তার পদক জিততে পারেননি। আর্চারির কম্পাউন্ড নারী একক ইভেন্টে রোকসানা তুর্কিয়ের আর্চার সুজের বেরার কাছে ১৩৬-১৩৩ পয়েন্টে হেরেছেন। এতেই শেষ দিনে পদক হাত ছাড়া হলো তার।

বাংলাদেশের আর্চার প্রথম সেটেই পিছিয়ে পড়েন। প্রথম সেটে তার স্কোর ছিল ২৪ আর তুর্কিয়ের বেরারের ২৭। পরের চার সেট দুজনই সমান। ২৮, ২৭, ২৫ ও ২৯ করে সমান স্কোর করেন তারা। প্রথম সেটে তিন পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকায় পদক জেতা হয়নি রোকসানার।

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ একটি রুপা ও দুটি ব্রোঞ্জ জিতেছে। তিনটি পদকই পেয়েছেন রোকসান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ