জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নিয়েছেন।
চলতি অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদীয় দলের সদস্যরা একত্র হয়েছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, বিকেল আড়াইটায় শুরু হওয়া এ বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সভাপতিত্ব করছেন।
এর আগে, বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়।



















