ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শেফার্ড ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ

জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকের প্রতিবেদনটি শনিবার, ১৪ নভেম্বর পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করা হয়।

প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৭ পয়সা।

এই তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। আগের অর্থবছরের একই প্রান্তিকে তা ছিল ৯৩ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৭ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন