প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ৬ পয়সা আয় করেছে তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। জুলাই-সেপ্টেম্বর ২০২৬—এই তিন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানির এই ফলাফল দেখা গেছে।
শনিবার, ১৪ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত প্রান্তিকের প্রতিবেদনটি অনুমোদন করা হয়। আগের অর্থবছরের একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ৮ পয়সা।
এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ৫৫ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তশরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৪৮ পয়সা।
বিজনেস আই/



















