ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

অগ্নি সিস্টেমসের প্রথম প্রান্তিকে আয় ৩৬ পয়সা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৩৪ পয়সা আয় করেছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৯ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ২ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন