পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও বিবেচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।


















