ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

বাটা সু’র তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৬-সেপ্টেম্বর,২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই,২৬-সেপ্টেম্বর,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ১০ টাকা ৫৬ পয়সা।

অপরদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি,২৬-সেপ্টেম্বর,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ টাকা ২১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯ টাকা ৩২ পয়সা।

৩০ সেপ্টেম্ব, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮৮ টাকা ৭২ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ