ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই শান্তি আলোচনার আশাবাদে বড় ধরনের দরপতন ঘটেছে জ্বালানি তেলের বাজারে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এশিয়ার লেনদেন শুরুর পরপরই আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এবং ডব্লিউটিআই উভয়েরই দাম কমেছে।

এশিয়ার বাজার খোলার পর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১১৪ ডলার ৫০ সেন্টে নেমে এসেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল বা ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ১ ডলার ৪ সেন্ট বা ১ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ১০১ ডলার ৭৪ সেন্টে।

বাজার বিশ্লেষকদের মতে, বুধবার তেলের দামে কিছু ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও বর্তমান সংঘাত নিরসনে শান্তি আলোচনার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। তবে এর মধ্যেও মধ্যপ্রাচ্যের ইয়েমেনসহ বিভিন্ন অঞ্চলে সংঘাত ও উত্তেজনা অব্যাহত থাকায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা নিয়ে এখনো যথেষ্ট উদ্বেগ রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ