ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৯:২৫ অপরাহ্ন

এমএল ডাইংয়ের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইল ইন্ডাষ্ট্রিজ গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৯৭ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ২৭ পয়সা।

কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও ভেন্যু চূড়ান্ত করেনি। তবে এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ