ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ৭৬টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩ টাকা ৪০ পয়সা বা ৮.৩৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড। এদিন কোম্পানিটির দর ৫০ পয়সা বা ৫.৯৫ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স। কোম্পানিটির দর ৫ শতাংশ কমেছে।
এছাড়া সিঙ্গার বিডির ৩ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩ শতাংশ, জেএমআই হসপিটালের ৩.২৩ শতাংশ,মেঘনা সিমেন্টের ৩.১১ শতাংশ, ফার কেমিক্যালের ৩.০১ শতাংশ, এবিব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৯৪ শতাংশ ও জিএসপি ফিন্যান্সের ২.৮৫ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















