এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে ১০ গোলে হেরেছিল বাংলাশে। গত ২৮ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে হেরেছে বাংলাদেশ। ঠিক ২৯ দিনের মাথায় আজ আবার ভারতের বিপক্ষে হকি মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।
এশিয়ান গেমসের পর এর মধ্যে বাংলাদেশ আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। ভারতে আজ শুরু হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নস হকি ট্রফির আজ উদ্বোধন। ভারতের পাঞ্জাবের মোহলী এবং জলন্ধরে হচ্ছে টুর্নামেন্ট। বাংলাদেশ, চীন, ভারত, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এই টুর্নামেন্টে খেলছে।
পাকিস্তান এই টুর্নামেন্টে খেলার কথা ছিল। কিন্তু নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান খেলতে যায়নি। সেখানে বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে। এটি এশিয়া হকির মর্যাদাকর টুর্নামেন্ট। স্বাগতিক ভারত এশিয়ান গেমসের বর্তমান চ্যাম্পিয়ন দল। মালয়েশিয়া রানার্সআপ। দক্ষিণ কোরিয়া তৃতীয়।
বাংলাদেশের জন্য কঠিন টুর্নামেন্ট এটি। ভালো কিছু করা কঠিন। তবে এশিয়ান গেমসে যেসব কোচিং স্টাফ ছিলেন তাদেরকেই ভারতের টুর্নামেন্ট পাঠিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।



















