ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের সরকারি ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে আবারও খুলছে দেশের সরকারি-বেসরকারি অফিস-আদালত। একই সঙ্গে স্বাভাবিক নিয়মে শুরু হচ্ছে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম।

দুর্গাপূজা উপলক্ষে গত ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ছিল। ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়।

এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল অফিস-আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান। শনিবার ২৪ অক্টোবর) ছিল ছুটির শেষ দিন। ফলে আজ রোববার থেকে আবারও শুরু হচ্ছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আদালতে ফিরছে নিয়মিত কার্যক্রম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ