ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের তিন ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ২ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সমতা লেদার ও এসকে ট্রিমস লিমিটেড।
জানা গেছে, বুধবার বেলা ১১টা ১৭ মিনিট পরযন্ত ডিএসইতে সমতা লেদারের স্ক্রিনে ৪৬ হাজার ৫৭৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯০ টাকা দরে লেনদেন হয়।

একই সময়ে এসকে টিমসের স্ক্রিনে ৩ লাখ ২৮ হাজার ২৬৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ১৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
বিজনেস আই/


















