ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

অপ্রতিম হত্যায় আদালতে ৩ আসামির জবানবন্দি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে জড়িত চার আসামির মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) কুমিল্লা আমলি আদালত-৬-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির খাসকামরায় দীর্ঘ ছয় ঘণ্টা শুনানি ও জিজ্ঞাসাবাদ শেষে আসামিরা এ জবানবন্দি দেন।

স্বীকারোক্তি দেওয়া তিন আসামি হলেন—সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসান।

এ তথ্য নিশ্চিত করে কুমিল্লা জেলা পুলিশ রাত ৯টায় জানায়, মামলার অপর আসামি মো. সিয়াম স্বীকারোক্তি দেননি। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ডের আবেদন করা হবে।

নিহত অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্বজনরা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। পরে এ ঘটনায় তার বাবা ব্যবসায়ী কেএম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে তার লাশ উদ্ধার করে এবং জড়িতদের গ্রেফতার করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ