পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) রাইট শেয়ারে আবেদন গ্রহণ শেষ হচ্ছে আজ ২০ সেপ্টেম্বর, রবিবার। এর আগে গত ২৩ আগস্ট, রবিবার কোম্পানিটির রাইট শেয়ারে আবেদন শুরু হয়েছিল।
ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট গত ৪ আগস্ট নির্ধারণ করা হয়েছিল। ব্যাংকটি ব্যাসেল-৩ এর শর্ত অনুযায়ী মূলধন শক্তিশালী করতে রাইট শেয়ার ইস্যু করেছে।
এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির রাইট শেয়ার অনুমোদন করেছে।
জানা গেছে, ব্যাংকটি ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন।

ব্যাংকটি ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। এর মাধ্যমে ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা উত্তোলন করবে ব্যাংকটি।
বিজনেস আই/


















