ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১:১৪ অপরাহ্ন

৪ কোম্পানির বিক্রেতা সংকট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৪ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টা ১৮ মিনিট পরযন্ত ডিএসইতে  ওরিয়ন ইনফিউশনের ৫৫ হাজার  ৭৩৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের স্ক্রিনে  ১ লাখ ১০ হাজার ৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি  ৫১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

হল্টেড তালিকায় থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও আলহাজ্ব টেক্সটাইলের স্ক্রিনে অসংখ্য শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতা নেই।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ