পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান-এর অ্যাসেট ম্যানেজার জানিয়েছেন যে, লভ্যাংশ, অর্থ ফেরত বা অন্য কোনো পাওনা বা দাবি সংক্রান্ত বিষয়ে এই তহবিলের বিরুদ্ধে যদি কোনো দাবি থাকে, তবে তা পূর্ণাঙ্গ বিবরণসহ আগামী ১৪ সেপ্টেম্বর মধ্যে অ্যাসেট ম্যানেজারের কাছে জমা দিতে হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ফান্ডটির ইউনিট হোল্ডাররা তাদের দাবিসমূহ সিএপিএম (ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট পোর্টফোলিও ম্যানেজমেন্ট) কোম্পানি লিমিটেড, সাফুরা টাওয়ার (৫ম তলা), ২০ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী বাণিজ্যিক এলাকা ঠিকানায় জমা দেবে।
জানা গেছে,সিএসপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ক্লোজড ইন্ড মিউচ্যুয়াল ফান্ড থেকে ওপেন-ইন্ড মিউচ্যুয়াল ফান্ডে রূপান্তর হতে চায়। একারণে ফান্ডটি বিশেষ সাধারণ সভা (এসজিএম) আহ্বান করেছে।
ফান্ডটির বিশেষ সভা আগামী ৭ অক্টোবর বিকাল ৪টায় বিডিবিএল ভবনে অনুষ্ঠিত হবে। ফান্ডটির এসজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। ওইদিন ফান্ডটির ইউনিট লেনদেন বন্ধ থাকবে।

এসজিএম সভায় ফান্ডটির ইউনিটহোল্ডারা ক্লোজড ইন্ড থেকে ওপেন ইন্ডে রূফান্তরের জন্য ভোট দেবে। রেকর্ড ডেটরে দিন থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পরযন্ত ফান্ডটির লেনদেন বন্ধ থাকবে।
বিজনেস আই/


















