ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থান এনভয় টেক্সটাইলের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এনভয় টেক্সটাইল। কোম্পানিটির আজ ২৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৮৫৯ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ২৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সায়হাম টেক্সটাইল ১৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৭ কোটি ১৪ লাখ, সেনা ইন্স্যুরেন্স পিএলসি ১৫ কোটি ৮৮ লাখ, সায়হাম কটন ১৫ কোটি ৩০ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১৩ কোটি ৪৪ লাখ, বেক্সিমকো ফার্মা ৯ কোটি ৭১ লাখ, সাউথইস্ট ব্যাংক ৯ কোটি ৫৫ লাখ ও সামিট অ্যালায়েন্স পোর্ট ৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ