আগের দুই দিনের বড়পতনের ধাক্কা কাটিয়ে মঙ্গলবার উত্থানে ফিরেছে সূচক। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৩৭ কোম্পানির দর বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে ১৫৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩৭টির, দর কমেছে ১৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ((সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















