ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

আইপিডিসি ফিন্যান্সসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স। কোম্পানিটির আজ ৩৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৮৭১ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল। কোম্পানিটির ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সায়হাম কটন ২১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শার্প ইন্ডাস্ট্রিজ ১৮ কোটি ৬১ লাখ, বেক্সিমকো ফার্মা ১৫ কোটি ৭৩ লাখ,প্যারামাউন্ট টেক্সটাইল ১৪ কোটি ৬ লাখ, ফারইস্ট নিটিং ১৩ কোটি ৩৫ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১২ কোটি ৮৪ লাখ, ব্রাক ব্যাংক ১০ কোটি ৯৩ লাখ ও মালেক স্পিনিং ১০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ