ঢাকা, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ফান্ডটি শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

রবিবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ১ টাকা  ৩৫ পয়সা। আগের বছর আয় হয়েছিল ৩৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৩৫ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ