ঢাকা, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

বেক্সিমকোসহ সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় যারা

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৬৮ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৮ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৫ কোটি ৩৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৫৪ শতাংশ।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল ২৪ কোটি ৪০ লাখ, এম.এল ডাইং ২৩ কোটি ৭৭ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১৭ কোটি ৫০ লাখ, ডমিনেজ স্টিল ১৬ কোটি ৫ লাখ, ব্রাক ব্যাংক ১৪ কোটি ৯৫ লাখ, বেক্সিমকো ফার্মা ১৪ কোটি ৩৩ লাখ ও প্রাইম ইন্স্যুরেন্স ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ