সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় আগুনে ১৭ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
সোমবার (১০ আগস্ট) এক বার্তায় তারা নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছেন এবং তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
হরমুজ নিয়ে অনিশ্চয়তা, ফের বাড়ল তেলের দামহরমুজ নিয়ে অনিশ্চয়তা, ফের বাড়ল তেলের দাম
উল্লেখ্য, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে।


















