ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

মাইডাস ফাইন্যান্সের বোর্ড সভা ১০ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্স বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ১০ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছেরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। একই সভায় কোম্পানিটির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ