ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন

অনুমোদিত মূলধন বৃদ্ধি করেছে ব্যাংক এশিয়া

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া অনুমোদিত মূলধন বৃদ্ধি করেছে। ব্যাংকটি ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে ৩ হাজার কোটি টাকা পরযন্ত মূলধন বৃদ্ধি করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি রেজিস্টার অ্যান্ড জয়েন্ট স্টক কোম্পানি থেকে মূলধন বৃদ্ধির জন্য অনুমোদন নিয়েছে। এই মূলধন বৃদ্ধির ফলে, ব্যাংক এশিয়া পিএলসি-র ‘মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন’ ও ‘আর্টিকলস অফ অ্যাসোসিয়েশন’-এর সংশ্লিষ্ট ধারা ও অনুচ্ছেদসমূহ (বিশেষত মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন-এর ৫ নং ধারা এবং আর্টিকলস অফ অ্যাসোসিয়েশন-এর ৬ নং অনুচ্ছেদ) যথাযথভাবে সংশোধিত, অনুমোদিত হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ