পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি গত ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- এনসিসি ব্যাংক, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও পিপলস ইন্স্যুরেন্স পিএলসি।
সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে এনসিসি ব্যাংক ২১ শতাংশ ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ১০ শতাংশ ও পিপলস ইন্স্যুরেন্স সাড়ে ১০ লভ্যাংশ দিয়েছে।

বিজনেস আই/


















