ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থানে মালেক স্পিনিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির আজ  ৪১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৬৯৩ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এসিআই ফরমুলেশনস পিএলসি। কোম্পানিটির ২৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এশিয়াটিক ল্যাবরেটরিজ ২৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-  বেক্সিমকো ২১ কোটি ৯৭ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ২১ কোটি ৫৮ লাখ, আইটি কনসালটেন্টস ২০ কোটি ৫৯ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ২০ কোটি ৫ লাখ, কপারটেক ইন্ডাস্ট্রিজ ১৯ কোটি ৭৯ লাখ, আইপিডিসি ১৯ কোটি ২৯ লাখ ও সায়হাম কটন টেক্সটাইল ১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ