ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস আজ। রোববার (২৬ জুলাই) ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে তিনি দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন।
দিনের প্রথম কর্মসূচিতে সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।
এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
আনুষ্ঠানিক কর্মসূচি শেষে দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।
এছাড়াও, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুপুরের মধ্যে বঙ্গভবন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। উঠবেন গুলশানে তার নিজের ফ্ল্যাটে। ইতোমধ্যে সেখানেও সম্পন্ন করা হয়েছে সব ধরনের প্রস্তুতি।



















