সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৫৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৯০ কোটি ৯৮ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ম্যারিকো ১৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফিন্যান্স ১১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
এশিয়াটিক ল্যাবরেটরিজ ১০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইল ১০ কোটি ৭০ লাখ,সিটি ব্যাংক ৯ কোটি ৬১ লাখ, ব্রাক ব্যাংক ৯ কোটি ৫ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ৮ কোটি ৮ কোটি ৪৭ লাখ, ঢাকা ব্যাংক ৬ কোটি ৫২ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৬ কোটি ২৭ লাখ ও সান লাইফ ইন্স্যুরেন্স ৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/


















