ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

মার্কিন পঞ্চম নৌবহরে ইরানের হামলা

বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহরটির।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হামলায় জ্বালানি সংরক্ষণাগারে আগুন লাগে।

এছাড়া একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, নৌবহরের এয়ার কন্ট্রোল রাডার, সি-র‍্যাম আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং মানববিহীন সারফেস ভেসেল নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি জানায়, এটি একটি ‘প্রতিশোধমূলক অভিযান’ এবং এই অভিযান অব্যাহত থাকবে।

তবে ইরানের এই দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) বা বাহরাইন সরকারও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ