পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বেচবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৩ কোটি ৯৩ লাখ ১৮ হাজার ৪৫৫টি আছে। এর মধ্যে থেকে রুমি এ হোসেন ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করবে।
উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে বেচতে পারবে।
উল্লেখ্য, ব্যাংক এশিয়ার মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৫০.৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৩৮.৪২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১০.৮৮ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/


















