ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান।

রোববার (২৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে।

এছাড়া তিনি সংশ্লিষ্ট দেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। সফরটি বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেনাপ্রধান দেশে ফিরবেন

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ