পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স স্পিনিংয়ের কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি শ্রমিক অসন্তোষের কারণে কারখানা লে-অফ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার ২৩ জুন থেকে কোম্পানিটির কারখানা লে-অফ কারযকর হয়েছে। এতে প্রায় ৫ হাজার কর্মী ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে কোম্পানিটি। এপেক্স স্পিনিংয়ে চাকুরী সুবিধার বিপরীতে শ্রমিকদের বেআইনী দাবির কারণে কারখানা লে-অফের সিদ্ধান্ত করা হয়েছে।
উল্লেখ্য, ’এ’ ক্যাটাগরির এপেক্স স্পিনিং ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৫ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
বিজনেস আই/



















