ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

৪ কোম্পানির বোনাস বিওতে জমা

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে-ডাচ-বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ,২০২৫ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ২৩ জুন বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে ডাচ-বাংলা ব্যাংক ৩০  শতাংশ লভ্যাংশ দিয়েছে।এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫  শতাংশ বোনাস। আর পূবালী ব্যাংক ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস। ইস্টার্ণ ব্যাংক ২৮ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস। এছাড়া প্রগতি ইন্স্যুরেন্স ৩০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ২৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ