ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৩:৪০ অপরাহ্ন

২৮৪ কোম্পানির দর বৃদ্ধি, কমেছে লেনদেন

আগের দিনের পতন কাটিয়ে মঙ্গলবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭৯ কোম্পানির দর বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৮২৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৭ কোটি ৭০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৮৭৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়ন্ট বেড়ে ৫ হাজার ৬০৫ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৯টির, দর কমেছে ৫৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৫৩ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ৯৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ