ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

সামিট অ্যালায়েন্স পোর্টসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির আজ  ৬৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৮২০ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এনসিসি ব্যাংক। কোম্পানিটির ৫২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আইপিডি ফিন্যান্স ৩৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফাইন ফুডস ২৮ কোটি ৭৯ লাখ,বেক্সিমকো ফার্মা ২৫ কোটি ৮০ লাখ, বিডি থাই ২৩ কোটি ৩৪ লাখ, ইভিন্স টেক্সটাইল ২০ কোটি ৮১ লাখ, বিডি থাই ফুড ২০ কোটি ৪৭ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ১৫ কোটি ২২ লাখ ও ন্যাশনাল ফিডের ১৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ