ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

সোনারগাঁও টেক্সটাইলের লেনদেন স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ সোমবার শেয়ারটির অস্বাভাবিক দর বৃদ্ধি ও শেয়ার লেনদেন হওয়ার কারণে ডিএসই কোম্পানিটির লেনদেন স্থগিত করে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ লেনদেনের শুরু থেকে শেয়ারটির দর অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। এদিন শেয়ারটির দর ৭ টাকা ৯০ পয়সা বা ৯.৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ শেয়ারটি ৮৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৭৯ টাকা ৮৭ পয়সা দরে লেনদেন হয়েছিল।

উল্লেখ্য, সোনারগাঁও টেক্সটাইল পুঁজিবাজারে সল্পমূলধনী লোকসানি কোম্পানি। কোন মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া কোম্পানিটির এমন দর বৃদ্ধি অস্বকাভাবিক বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধির পেছনে কারসাজি চক্রের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই বিএসিইসির নির্দেশে ডিএসই কোম্পানিটির লেনদেন ৩ ঘণ্টার মধ্যে স্থগিত করে দেয়।

এর আগে গত বৃহস্পতিবার অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে শ্যামপুর সুগারের লেনদেন স্থগিত করেছিল ডিএসই।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ