ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

৫ কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৫ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, আইপিডিসি ফিন্যান্স, উত্তরা ফিন্যান্স, বিডি থাই অ্যালুমিনিয়াম ও ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড।

জানা গেছে, রবিবার বেলা ১২টা ২১ মিনিট পরযন্ত ডিএসইতে ইসলামী ব্যাংকের ৫ লাখ ৪ হাজার ১১৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩২ টাকা দরে লেনদেন হয়।

একই সময়ে আইপিডিসি ফিন্যান্সের স্ক্রিনে ১ কোটি ৩০  লাখ ৭৭ হাজার ৮৭৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি  ২৬ টাকা দরে লেনদেন হয়।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ