পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ সজীব গ্রুপ ও এভারগ্রীণ বেভারেজ লিমিটেডের সাথে দুইটি আলাদা চুক্তি সম্পন্ন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সজীব গ্রুপ উইংস ব্রান্ডের কার্বোনেটেড সফট ড্রিংকস তৈরী করবে। আর এভারগ্রীণ বেভারেজ সানক্রেস্ট ব্রান্ডের কার্বোনেটেড সফট ড্রিংকস উৎপাদন করবে। কোম্পানি দুইটি চুক্তিভিত্তিক উৎপাদন খরচ পরিশোধ করে বিডি থাই ফুডের কারখানায় পণ্য উৎপাদন করবে।
উপরোক্ত দুটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিটিএফবিএল-এর কারখানার কার্বোনেটেড সফট ড্রিঙ্কস (সিএসডি) লাইনটি তার মোট ক্ষমতার ৭০%-এ পরিচালিত হবে এবং সিএসডি লাইনের বাকি ৩০% কোম্পানির (বিটিএফবিএল) নিজস্ব ব্র্যান্ডের “নেক্টার” পণ্য উৎপাদনের জন্য পরিচালিত হবে।
কোম্পানিটি জানায়, কারখানার সিএসডি লাইনটি তার শতভাগ ক্ষমতায় পরিচালিত হবে। বোর্ড আশা করে যে, এর মাধ্যমে কোম্পানির মুনাফা বৃদ্ধি পাবে এবং শেয়ারহোল্ডার ও স্টেকহোল্ডারদের স্বার্থ সুরক্ষিত থাকবে।

বিডি থাই ফুডে ডাকাতির ঘটনা
কোম্পানিটি জানায়, তাদের কারখানায় ২০২৪ সাল থেকে ডাকাতির ঘটনা ঘটেছে। সর্বশেষ চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ডাকাতি হয়েছে। ডাকাতরা কোম্পানিটির কারখানার মূল্যবান তার ও যন্ত্রপাতি নিয়ে গেছে। এর ফলে কারখানাটি সম্পূর্ণরূপে অকারযকর হয়ে পড়েছে। ২০২৬ সালের ১০ই ফেব্রুয়ারি সংঘটিত ডাকাতির পর, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ কর্তৃপক্ষ কারখানার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বৈদ্যুতিক সাবস্টেশন, জেনারেটর এবং অন্যান্য পাওয়ার ক্যাবল পুনরুদ্ধারে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। বর্তমানে কারখানার উৎপাদন নির্বিঘ্নে চলছে।
বিজনেস আই/


















