ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে যমুনা ব্যাংক পিএলসি । কোম্পানিটির আজ ৩৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৪৯৪ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক। কোম্পানিটির ২৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিটি ব্যাংক ১৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আরডি ফুড ১৯ কোটি ৭ লাখ, অগ্নি সিস্টেমস ১৮ কোটি ৩৭ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৮ কোটি ১৪ লাখ, বিডি থাই ফুড ১৭ কোটি ৯০ লাখ, নাভানা ফার্মা ১৭ কোটি ৩১ লাখ, বিবিএস ক্যাবলস ১৬ কোটি ৭১ লাখ ও লাভেলো আইসক্রিম ১৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















