ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

এমজি ব্রান্ডের গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড (এমজি)-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ব্যাংকের সম্মানিত গ্রাহকরা এমজি গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড (এমজি)-এর অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষর করে উভয় প্রতিষ্ঠান।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের সম্মানিত গ্রাহকরা এমজি ব্রান্ডের গাড়ি ক্রয়ে র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড (এমজি)-এর কাছ থেকে বিশেষ ছাড় পাবেন।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড (এমজি)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড (এমজি)-এর চিফ এক্সিকিউটিভ অফিসার হোসেন মাশনুর চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ