ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সীকম গ্রুপের চেয়ারম্যান আমিরুল হক ও একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল ওয়াশিংটন ডিসিতে গত ০৫ মে যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্টদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সহযোগিতা এবং প্রতিবন্ধকতামুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রতিনিধিদলে সীকম গ্রুপের পরিচালক সামির হকও উপস্থিত ছিলেন।

বৈঠকে এলপিজি, পেট্রোকেমিক্যাল, কৃষি-প্রক্রিয়াজাত শিল্প, উৎপাদনমুখী বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, আমিরুল হক বর্তমানে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (BCMA) এবং এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LOAB)-এর সভাপতির দায়িত্ব পালন করছেন। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি খাতে তাঁর নেতৃত্ব বাংলাদেশের উৎপাদনশীল শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উচ্চপর্যায়ের সংলাপ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে নতুন বিনিয়োগ ও শিল্প সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ