ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ৫:২২ অপরাহ্ন

ভানগার্ড অ্যাসেট ম্যানেজেমেন্টে বড় অনিয়ম: আদেশ না মানলে ২২ কোটি টাকার জরিমানা

মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান ভানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের বড় অনিয়মের তথ্য উঠে এসেছে। কোম্পানিটি রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডে শেয়ার ইস্যুর মাধ্যমে মোট সাড়ে ৭ কোটি টাকা জালিয়াতি করেছে। কমিশন ফান্ডের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে আগামী ৩০ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদৈর অর্থ ফেরত দেওয়ার আদেশ দিয়েছে।

সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগ করা অর্থ উক্ত ফান্ডে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে জমা প্রদান/ ফেরত আনতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটিকে মোট ২২ কোটি টাকা জরিমার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

মঙ্গলবার (৫,মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০১২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট ২০১৩ সালে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড হতে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডের প্রতিটি ১০.০০ টাকা অভিহিত মূল্যের ৬.০০ লক্ষ সাধারণ শেয়ারে ১৫.০০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ২৫.০০ টাকা দরে মোট ১.৫০ (এক দশমিক পঞ্চাশ) কোটি টাকা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগ করা হয়।

উক্ত ফান্ডের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে কমিশন হতে আদেশ জারির পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট  উক্ত ফান্ডে ৫.৭৪ (পাঁচ দশমিক চুয়াত্তর) কোটি টাকা জমা/ফেরত প্রদান করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগ করা উল্লিখিত অর্থ উক্ত ফান্ডে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে জমা প্রদান/ ফেরত আনতে ব্যর্থ হলে, Vanguard Asset Management Limited কে ৬.৭৫ (ছয় দশমিক পঁচাত্তর) কোটি টাকা অর্থদণ্ডে দন্ডিত করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএসইসি জানায়, ভ্যানগার্ড অ্যাসেটম্যানেজমেন্ট ২০১৭ সালে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড হতে এএফসি হেলথ লিমিটেডের প্রতিটি ১০.০০ টাকা অভিহিত মূল্যের ৪৮.০০ লক্ষ সাধারণ শেয়ারে ২.৫০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ১২.৫০ টাকা দরে মোট ৬.০০ কোটি টাকা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগ করা হয়।

উক্ত ফান্ডের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে কমিশন হতে আদেশ জারির পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে Vanguard Asset Management Limited উক্ত ফান্ডে ১৪.৮৫ (চৌদ্দ দশমিক পঁচাশি) কোটি টাকা জমা/ফেরত প্রদান করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগকৃত উল্লিখিত অর্থ উক্ত ফান্ডে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে জমা প্রদান/ ফেরত আনতে ব্যর্থ হলে, Vanguard Asset Management Limited কে ১৬.০০ (ষোল) কোটি টাকা অর্থদণ্ডে দন্ডিত করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লিখিত সময় (৩০ দিন) অতিক্রান্ত হওয়ার পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে উক্ত ফান্ড ম্যানেজার কোম্পানিকে আরোপিত অর্থদন্ড নিজস্ব দায় হিসাবে পরিশোধ করতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও, উক্ত সময়ে অর্থদন্ড পরিশোধে ব্যর্থ হলে প্রতিদিনের জন্য ১০.০০ (দশ) হাজার টাকা করে অতিরিক্ত অর্থদন্ড আরোপ করারও সিদ্ধান্ত গৃহীত হয়। উপরোক্ত অনিয়ম সংঘটিত হওয়ার পেছনে উক্ত মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) যথাযথ তদারকি ও দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট ফান্ডের ইউনিট হোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বিধায় ট্রাস্টি আইসিবি কে ১৫.০০ (পনের) লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ