ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ৫:২২ অপরাহ্ন

ম্যারিকোর চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৫০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ।

এর আগে কোম্পানিটি ১ হাজার ৫৭৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছিল। এই হিসাবে কোম্পানিটির মোট লভ্যাংশের পরিমাণ ২ হাজার ৭৫ শতাংশ।

বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২০৬ টাকা ০৯ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১৮৭ টাকা ৪৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯২ টাকা ০২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জুলাই সকাল ১০টায় ডিজিটাল সিস্টেমে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ